স্কুল-পরিচালক, আব্দুল বাতেন আপন
আমি আব্দুল বাতেন আপন, প্রতিষ্ঠাতা প্রধান, মাই ড্রীম মডেল স্কুল। বিগত ০১/০১/২০২০ ইং তারিখে স্কুল-পরিচালক হিসেবে অত্র বিদ্যালয়ে যোগদান করি। আমাদের বিদ্যালয়টি ২০১৯ সালে কুমিল্লা জেলার, দাউদকান্দি উপজেলার, মোহাম্মদপুর ইউনিয়নের, মালাখালা বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশে অবস্থিত । অভিজ্ঞ মেধাবী শিক্ষক/শিক্ষীকাদের তত্বাবধানে এই বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছি। একসময় এই বিদ্যালয়ের শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ উচ্চ পদে কর্মরত থাকবে, এমনকি এম,পি, মন্ত্রী, সচিব ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসকও হবে এই প্রত্যাশাই করি। প্রতিদিন নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করে শিক্ষার্থীরা নিয়মিত সমাবেশে অংশগ্রহন করে। সততা শৃংখলা মানবসেবা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দেশ সেবার অংগীকারাব্ধ হয়ে বেরিয়ে যাবে। বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ খুবই মনোরম। শিক্ষার্থীদের খেলাধূলা ও শরীরচর্চার জন্য রয়েছে বিরাট মাঠ। আই সি টি ল্যাব, বিজ্ঞানাগার ও গ্রন্থাগারের ব্যবস্থা করার লক্ষে কাজ করে চলছি। মাই ড্রীম মডেল স্কলটি দেশ জাতি গঠনের অতুলনীয় সেরা মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করি।
